
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ,জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ ও অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান এর দিকনির্দেশনায় রবিবার ৮ ফেব্রুয়ারী বিকালে উপজেলার সকল ইউনিয়ন এলাকার বিট অফিসারের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন এলাকায় এ পুলিশী মহড়া অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল হান্নান জানান,১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকার প্রতিটি ইউনিয়নে নিয়মিত টহল এবং দৃশ্যমান পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে।মহড়ার মাধ্যমে থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট,বাজার,সড়ক এবং জনবহুল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।