মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে ভোটকেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পথচারীসহ আটজন আহত হয়েছেন।বুধবার(১১ ফেব্রুয়ারি)বিকাল পৌনে ৫টার দিকে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে উত্তেজনা সৃষ্টি হয়,যা সংঘর্ষে রূপ নেয় বলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন।
সংঘর্ষে আহতদের মধ্যে মাথায় রক্তাক্ত জখম অবস্থায় জয় (৩২)এবং জুয়েল(৪২)নামের দুইজন এবং হাত ভাঙা অবস্থায় আব্দুল জব্বার বেপারি(৫৩)নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানিয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:মমিনুল ইসলাম জানান,বিকালে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মিছিল থেকে ফুটবল প্রতীকের সমর্থকদের উপর হামলা করা হয়,যা পরবর্তী সময়ে সংঘর্ষের রূপ নেয়।তবে বর্তমানে পুলিশের মোবাইল টিমের উপস্থিতিতে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com