1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীর আলদীতে মাঠা কিনতে এসে প্রাণ গেছে একজনের মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে পরিত্যক্ত মুদি দোকান হতে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার করলো সেনাবাহিনীর মুন্সীগঞ্জ-৩ আসনে সহিংসতায় জসিমের সঙ্গে প্রতিপক্ষের পূর্ববিরোধের জেরে নিহত,এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনী  বিভিন্ন পত্রিকায় একাধিক প্রতিবেদনের পরেও ওয়াকফ সম্পত্তি বার বার দখলের অপচেষ্টা নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহকে গণসংবর্ধনা মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে ভোটকেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-৮ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত- ৯

মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ,শিলই ইউনিয়নের শিলই, চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা ও কদমতলী এবং মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ মারধরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ভিটিহোগলা কান্দি গ্রামের কনক মোল্লা (৪৫), কদমতলী গ্রামের হৃদয়(১৭),সবুজ (৪৫) ও রেনু আক্তার (৩৫),চরআব্দুল্লাহ গ্রমের মো:ফয়সাল(৩৪),শিলই গ্রামের শাহ জামাল(৫৭) ও আনসার উদ্দিন(৬২)এবং চরডুমুরিয়া গ্রামের জামাল মোল্লাকে(৬০)মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা হচ্ছে।

আহত জামাল মোল্লা জানান,দুপুর ১২ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের জমি থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।এসময় প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্রে কোপায় ও লাঠি দিয়ে পেটায়।একই গ্রামের প্রতিপক্ষ সম্রাট ও শাহ আলালের নেতৃত্বে এ হামলা চালায়। তার দাবি,প্রতিপক্ষরা বিএনপি প্রার্থীর সমর্থক।

একই দিন বেলা সাড়ে ১১ টার দিকে শিলই ইউনিয়নের শিলই গ্রামে স্বতন্ত্র প্রার্থী মো:মহিউদ্দিনের সমর্থক শাহ-জামাল ও আনসার উদ্দিনের রাস্তায় পেয়ে মারধর করা হয়।আহতদের ওই দুইজনের দাবি,বিএনপি প্রার্থীর সমর্থকরা তাদের মারধর করে।

শিলই ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সভাপতি সেকান্দার বাদশা বলেন,স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকে ভোট দেওয়ার অপরাধে এ হামলা ও মারধর করা হয়েছে। একই দিন বেলা ১১ টার দিকে আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে প্রতিপক্ষরা ফয়সালকে মারধর করে।

আহত কনক মোল্লা জানান,বেলা ১১ টার দিকে চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে বিএনপি প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থী মো:মহিউদ্দিনের সমর্থকদের উপর হামলা চালায়।এতে তিনিসহ অন্তত আট জন আহত হন। তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

অন্য আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া বেলা ১১ টার দিকে চরকেওয়ার ইউনিয়নের কদমতলী গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে হৃদয়,সবুজ ও রেনু আক্তার আহত হন।

এ প্রসঙ্গে সদর থানার পরিদর্শক(ওসি)তদন্ত সজিব দে বলেন, “চরাঞ্চলে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।ইতোমধ্যে কয়েকটি অভিযোগ পেয়েছি।পুলিশ অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:১৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯
  • ১২:১৬
  • ৪:১৫
  • ৫:৫৫
  • ৭:১০
  • ৬:৩৩

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost