মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলায় যৌথবাহিনীর একটি সফল অভিযানে ককটেল ও হেরোইনসহ এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার(১৫ ফেব্রুয়ারি)রাতে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানের শুরুতে রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সদর দফতরের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মোল্লাকান্দি আর্মি ক্যাম্পের একটি টহল দল ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে,গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।রাত ১টার দিকে সন্দেহভাজন রনি নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।তার বাড়ি থেকে দু’টি ককটেল,ককটেল তৈরির সরঞ্জাম এবং কিছু পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় ককটেল তৈরি করছিল।উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এই অভিযান স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে সেনাবাহিনীর দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ বহন করে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com