মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেন (২৫) গ্রেপ্তার হয়েছে।এ সময় একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সেনাবাহিনী সূত্র জানায়,সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টা থেকে দিনব্যাপী তল্লাশি অভিযান পরিচালনা করে।ভোর ৫টার দিকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের কয়েকটি আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে দুটি গত ৫ আগস্ট ২০২৪ সালের থানা লুটের ঘটনায় লুণ্ঠিত বলে শনাক্ত হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী জানায়,মনির হোসেন নৌ-ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত।গুয়াগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন নদীঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গেও সে জড়িত থাকার কথা স্বীকার করেছে।গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে,মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস,নাশকতা ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জনগণকে সন্দেহজনক কোনো তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বানও জানানো হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com