মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদরের মুন্সীর হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশের সহায়তায় বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়।এ সময় মাংসের বাজার,মুদি দোকান,মুরগির বাজার ও ফলের দোকান ঘুরে দেখা হয়।
অভিযানকালে ফলের দোকানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়।ক্রয়মূল্যের তুলনায় অতিরিক্ত দামে তরমুজ বিক্রি নিরুৎসাহিত করা হয়। পরে ক্রয়মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তরমুজের বিক্রয়মূল্য নির্ধারণ করে উপস্থিত ক্রেতাদের মাঝে তা বিক্রির উদ্যোগ নেওয়া হয়।এ ছাড়া ক্রয়মূল্যের তুলনায় বেশি দামে ফল বিক্রি করায় এক ফল ব্যবসায়ীকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ জানিয়েছে,বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com