
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারী দলের নাম ভাঙ্গিয়ে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী নামক স্থানে সরকারি খাল দখল করে তার উপর বালু মজুদ করে অবৈধ ব্যবসার অভিযোগ উঠেছে ইছাপুরা (উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের পিছনে,আউয়াল বেপারীর মেয়ের জামাই অনিক (৩৩) এর বিরুদ্ধে।
রোববার ১ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী নামক স্থানে দৈনিক ভোরের ডাক ও ডেইলী সান পত্রিকার সংবাদকর্মী মোঃ জাবেদুর রহমান (জুবায়ের) (৩৬) তথ্য সংগ্রহ কালে প্রাননাশের হুমকি শিকার হন।
এ বিষয়ে সাংবাদিক মোঃ জাবেদুর রহমান(জুবায়ের) বাদী হয়ে অবৈধ বালু ব্যবসায়ী অনিক (৩৩) এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,১/০৩/২০২৬ ইং তারিখ দুপুর ১২:২৮ ঘটিকায় কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী নামক স্থানে সরকারি খাল দখল করে তার উপর বালু মজুদ করে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এ সংবাদের ভিত্তিতে সরেজমিনে প্রতিবেদন তৈরি করতে গেলে অবৈধ বালু ব্যবসায়ী অনিক (৩৩)সরসরি এবং এর ব্যবহৃত মোবাঃ ০১৬৮৫৩১৮৩৭৫ ফোনে অকথ্য ভাষায় গালাগালি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে,হুমকিতে আরো বলে আমরা সরকার দলের রাজনীতি করি তোকে থানায় নিয়ে বেধে রাখবো দেখবে তুই কত বড় সাংবাদিক বলে হুমকি প্রদান করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার ওসি তদন্ত হাবিবুর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।