
মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সুপার,মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নৈরপুকুরপাড় ব্রিজ সংলগ্ন মাসুদ অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তায় অভিযান চালান।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মোঃ মনির হোসেন হাওলাদার (৩৫) ও মালা বেগম (৩০)।পুলিশ জানায়,তাদের দখল থেকে ৩০০ (তিনশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com