মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ।
বুধবার (৪ মার্চ) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে,উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চলমান বিশেষ জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাজারে অভিযান চালায়।
অভিযানকালে বিক্রির জন্য রাখা ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।
পরে জব্দকৃত মাছ পার্শ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা-এ বিতরণ করা হয়।নৌ পুলিশ জানিয়েছে, জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com