মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকায় মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ১৩০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে।ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আড়তের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা জাটকা মাছ উদ্ধার করা হয়। অভিযানের সময় কর্মকর্তারা আড়তদার ও ব্যবসায়ীদের সতর্ক করেন যে,জাটকা ধরা,পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা জানান,ইলিশের উৎপাদন বাড়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত জাটকা ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে,তবে কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী আইন অমান্য করে এসব কার্যক্রম চালানোর চেষ্টা করছে।প্রশাসন নিয়মিতভাবে এসব কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানের পর জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
স্থানীয় মানুষ বিশ্বাস করেন,জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের জীবনমান উন্নত হবে।অভিযানে উপজেলা মৎস্য অফিসের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com