মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব।
আজ বৃহস্পতিবার ২৬ শে মার্চ সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাচারিতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন,দপ্তর সম্পাদক লিটন মাহমুদ,কোষাধক্ষ্য মোঃ সুমন হোসেন,উপদেষ্টা সাইফুল্লাহ ভূঁইয়া,সাজিদ হোসেন,তুষার আহাম্মেদ,রাজ মল্লিক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নেতৃবৃন্দ বলেন,শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com