মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালে মাইরের হাত থেকে রক্ষা পেতে নতুন ভবনের ৪ তলা থেকে লাফ দিয়ে হৃদয় (৩৫) নামের এক মোবাইল চোর গুরুতর আহত হয়েছে। আহত চোর রামপাল সুখবাসপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র। সোমবার দুপুর ১ টার দিকে ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে। আশঙ্কা জনক অবস্থায় ওই চোরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্ত্রী বৃষ্টি বেগম।
হাসপাতালে ভর্তি থাকা ভুক্তভোগী ফাতেমা জানান, আমার স্বামীকে নিয়ে ২ দিন ধরে হাসপাতালের ৪ তলায় পুরুষ ওয়ার্ডে ভর্তি আছি। আজ দুপুরে আমার ফোনটি বেডের পাশে চার্জ দিয়েছিলাম, হঠাৎ একজন লোক এসে প্রথমে বোতল থেকে পানি পান করলো। আমি মনে করেছিলাম লোকটি পাশের রোগীর স্বজন। কিন্তু হঠাৎ দেখি লোকটি আমার ফোনটি নিয়ে চলে লাগে। আমি তখন তাকে বললাম এটা আমার ফোন আপনি কেন নিয়ে যাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে লোকটি উল্টো বলে এটা তার ফোন। দু'জনের তর্কবির্তক শুনে লোকজন জড়ো হলে আমি উপস্থিত লোকজনের সামনে ওই ফোনের প্রোফাইল পিকচারে আমার ছেলের ছবি আসে সেই প্রমান দিলে লোকটি ফোনটি ফেরত দেয়। এর আগে অন্য ওয়ার্ড থেকে আরেক মহিলার ফোন চুরি করে সেই মহিলা ওই চোর লোকটাকে দেখে চিনে ফেলে, তখন পাবলিক চোরকে আটক করে বেলকুনিতে নিয়ে যায়।
প্রত্যাক্ষদর্শী ভর্তি রোগী ওসমান গণি বলেন,চোরকে আটকের পর বারান্দার বেলকুমিতে আটকে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়া হয়। যখন অনেক লোকজন চোরটিকে মারতে আসে তখন বেলকুনিতে থাকা এসএস পাইপের ফাঁকা দিয়ে লোকটি বেলকুনির বাইরে চলে যায়। লোকজন বেলকুনিতে গেলে ওই চোরটি লাফ দিয়ে নিচে পড়ে যায়।আরেক প্রত্যাক্ষদর্শী ইমন আখন বলেন, লোকটা যখন বেলকুনির বাইরে ছিলো তখন আমিসহ অনেক লোকজন বলছে সাবধানে নেমে আসতে, কিন্তু লোকটি ভয়ে লাফ দিয়ে দ্বিতীয় তলার এসির সাথে ধাক্কা খেয়ে একেবারে নিচে পাকা রাস্তায় পড়ে যায়। এতে লোকটির মাথা, মুখ থেতলে যায়, পাশাপাশি লোকটির মেরুদণ্ড ভেঙে যায়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com