মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগে ‘শার্প ম্যাথ বৃত্তি প্রদান অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিভাগের মিলনায়তনে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার।বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর কামারুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর মো:সফিকুল ইসলাম।গণিত বিভাগের শিক্ষার্থীদের মেধা ও সামগ্রিক যোগ্যতা মূল্যায়নের লক্ষ্যে বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর মো:সফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এ বছর থেকে ‘শার্প ম্যাথ বৃত্তি’ চালু করা হয়েছে।এর আওতায় প্রতি বছর বিভাগের চারটি শিক্ষাবর্ষের মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।বৃত্তি নির্বাচনের জন্য ১০০ নম্বরের একটি মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে একাডেমিক ফলাফলে ৪০ নম্বর, শ্রেণিকক্ষে উপস্থিতিতে ২০ নম্বর,কলেজ ও বিভাগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণে ২০ নম্বর এবং ব্যক্তিগত অর্জনে ২০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।এসব মানদণ্ডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়।
চলতি বছরে পাঁচজন শিক্ষার্থী এ বৃত্তি অর্জন করেছেন।তারা হলেন-শাহিনুর আক্তার,সুমাইয়া আক্তার,ইমা আক্তার,আশা আক্তার সামিয়া ও এস এম সৌরভ আহাদ।কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়,এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করবে।পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিতভাবে এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com