
মুন্সীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জেলা সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ ও দেওভোগ এলাকায় এই অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি মনিটরিং টিম দোকানগুলোতে অভিযান চালায়।
হাটলক্ষ্মীগঞ্জের মেসার্স রিফাত স্টোর এবং দেওভোগের রাইয়ান স্টোরে এলপি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে দেখা যায়।মেসার্স রিফাত স্টোরের মালিক মোঃ আয়নাল সরকার এবং রাইয়ান স্টোরের মালিক মোঃ মুরাদকে জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ,সাথে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
আসিফ আল আজাদ জানান,এপ্রিল মাসে ১২ কেজি গ্যাস সিলিন্ডারের সরকারী সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ১ হাজার ৭২৮ টাকা নির্ধারিত থাকলেও ব্যবসায়ীরা তা ২ হাজার টাকায় বিক্রি করছিলেন। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com