মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক তার কার্যালয়ের সম্মেলনকক্ষ,মুন্সীগঞ্জ থেকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ,পুলিশ সুপার,মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ,জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব খাদিজা পারভীনসহ জেলার বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com