মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ক্রেতা সেজে অভিযানে ওসি মো: আব্দুল হান্নান এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর সেতু মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ পেয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হান্নান ক্রেতা সেজে ওই মার্কেটে যান। অভিযোগের সত্যতা পেয়ে তিনি অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারিকে অবহিত করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময় খাসনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ব্যবসায়ী জাকির হোসেন (৫৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com