মোঃ সুমন হোসেন,বিশেষ প্রতিনিধি:
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির মাসিক সভা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সভাপতি মোঃ লেহাজ উদ্দিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোঃ হানিফুর রহমান,সহ-সভাপতি এস এম এ খালেক,গাফফার শিকদার, মনজুরুল হক,মোঃ কামরুজ্জামান, জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সহ-সভাপতি এস এম এ খালেক তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে আমাদের এই সমিতির ভূমিকা অনস্বীকার্য। আমরা একত্রে কাজ করে যাবো যেন প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের প্রাপ্য সুবিধা পান।" তিনি আরও বলেন, "পিআরএল ভোগরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মৃত্যুতে লাশ দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান নীতিমালা-২০২৬ জারী হওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট।এটি আমাদের সদস্যদের প্রতি ব্যাংকের দায়িত্বশীলতার প্রমাণ।"
সভায় উপস্থিত সকলে নতুন নীতিমালার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংকের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com