মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এল পি গ্যাসের দোকান সমূহে মনিটরিং কালে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে এল পি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকান মালিক কে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার ৭ এপ্রিল বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় মেসার্স তালুকদার ট্রেডার্সে ও রহিম স্টোর কে এ জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এল পি গ্যাসের দোকান সমূহে মনিটরিং কাজে সহায়তা করেন সিরাজদিখান এএসআই তাপস ও সঙ্গীয় ফোর্স।
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহ আলম মিয়া।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com