মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মর্ডান গ্রীন সিটি নামে একটি প্রতিষ্ঠান নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই রিসোর্ট ও রেস্তোরাঁ পরিচালনার অভিযোগে বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া অভিযানে চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন সনদ না পাওয়া পর্যন্ত রিসোর্টটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।নিবন্ধন ও লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধ রাখা সরকারের জন্য বাধ্যতামূলক। প্রশাসন আরও জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ-সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com