মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান; সুরক্ষিত সকল প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা: কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আহাম্মদ কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভায় বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত দেন। বিশেষ করে হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরো শক্তিশালী করার মাধ্যমে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর অধিক গুরুত্বারোপ করেন।
সভায় স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সকল প্রাণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com