1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চক্রের ৩ সদস্য গ্রেফতার,উদ্ধার ৩ মোটরসাইকেল | বাংলা মাটির নিউজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০টির বেশি মামলার আসামী ‘মাদক সম্রাট’ ইয়াসিন গ্রেপ্তার উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর,থানায় অভিযোগ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি উলিপুরে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত -১,আহত-৪ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন কে গ্রেপ্তার করেছে ডিবি মুন্সীগঞ্জে বিয়ার দিতে এসে ২৩৪ ক্যানসহ ডিবির হাতে গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি,গ্রেফতার-৪ মুন্সীগঞ্জে মোল্লাবাজার সেতুর কাজ দ্রুত শেষের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী  লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চক্রের ৩ সদস্য গ্রেফতার,উদ্ধার ৩ মোটরসাইকেল

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে সক্রিয় একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।বুধবার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এক প্রেস ব্রিফিংয়ে জানান, সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন পার্কিং এলাকা থেকে গত ৩১ মার্চ সন্ধ্যায় নিরব মন্ডল (২১) নামের এক যুবকের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে।

পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফিরোজ কবিরের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের শনাক্ত করে।পরে ৭ এপ্রিল পদ্মা সেতু থানার মাওয়া পুরাতন ঘাট এলাকা থেকে নাসির শেখ (২৫)-কে গ্রেফতার করা হয়।এসময় তার হেফাজত থেকে চুরি হওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।তার দেয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের ছনবাড়ি এলাকা থেকে সাগর খান (৩০)-কে গ্রেফতার করে একটি নম্বরবিহীন অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলটি গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল।একই সূত্রে টুটুল মৃধা (৪১)-কে গ্রেফতার করে তার কাছ থেকে একটি লাল-কালো রঙের নম্বরবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া এ মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা শনাক্তে কাজ চলছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে,তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নাম্বার প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost