মুন্সীগঞ্জ জেলা বিএনপির:
"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল" এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ ইং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর উচ্চ বিদ্যলয় এন্ড কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ আলী আশরাফের সভাপতিত্বে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মো: সাহাব উদ্দিন বাদল,প্রাক্তন ছাত্র আলমগীর হোসেন সিনিয়র শিক্ষক আ:রাজ্জাক, স্বপন ,মোতালেব,জাসেদ সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তি ও ছাত্রছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী খাসনগর গ্রামের হাজী জয়নাল আবেদীন এর ব্যক্তিগত তহবিল থেকে এক কালীন ৩২ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেন,যথাক্রমে ১ম-৭০০/=,২য়-৬০০/= ৩য় ৫০০/=টাকা করে এবং অষ্টম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্ত মাঈশাকে আরো অতিরিক্ত ৭০০/=টাকা মোট ২০,০০০/=টাকা অনুদান প্রদান করেন। যা ছাত্রছাত্রীর মাঝে পড়াশোনায় অধীকতর মনযোগ ও প্রতিযোগিতায় গতি আনয়নে সহায়ক ভূমিকা পালন করবেন বলে সবাই মনে করেন। বিভিন্ন সময় সরকারি ছুটি থাকায় অনুষ্ঠান টি বিলম্ব হয় বলে জানান,খাসমহল বালুচর উচ্চ বিদ্যলয় এন্ড কলেজ অধ্যক্ষ আলী আশরাফ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com