1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন,দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি | বাংলা মাটির নিউজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০টির বেশি মামলার আসামী ‘মাদক সম্রাট’ ইয়াসিন গ্রেপ্তার উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর,থানায় অভিযোগ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি উলিপুরে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত -১,আহত-৪ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন কে গ্রেপ্তার করেছে ডিবি মুন্সীগঞ্জে বিয়ার দিতে এসে ২৩৪ ক্যানসহ ডিবির হাতে গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি,গ্রেফতার-৪ মুন্সীগঞ্জে মোল্লাবাজার সেতুর কাজ দ্রুত শেষের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী  লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন,দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করে প্রতারণার অভিযোগে জড়িত সিন্ডিকেটের সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ডে নিউ ফুট ভিলেজ সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করার ঘটনা শুধু সাধারণ মানুষের সাথে জঘন্য প্রতারণাই নয়,এটি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি।এমন অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড সমাজে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। তাই এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন,এ মানববন্ধন কেবল একটি প্রতিবাদ নয়-এটি আমাদের নৈতিক অবস্থান।খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার রক্ষা করা এবং সমাজকে সচেতন করা এখন সময়ের দাবি।ভবিষ্যতে যেন কেউ এ ধরনের প্রতারণার সাহস না পায়,সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ ফারুক,ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার,গজারিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাবলী আক্তার এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা।মানববন্ধন শেষে এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং খাদ্যে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost