মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা ভুক্তভোগীরা।বুধবার (৮ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার পশ্চিম ইছাপুরা চাউলতাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার ভোরে পুকুরে মাছ ধরে ফেরার পথে মতিন হাওলাদার ও রাসেল হাওলাদার নামে দুই ব্যক্তি প্রথম আগুনের শিখা দেখতে পান।তাদের চিৎকার ও ডাকাডাকিতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন করে জানানো হয়।ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী সুজন দেওয়ান।দীর্ঘ প্রবাস জীবনের জমানো পুঁজি দিয়ে মাত্র কয়েক মাস আগে তিনি ব্যবসায় বিনিয়োগ করেছিলেন।কান্নাজড়িত কণ্ঠে সুজন দেওয়ান বলেন,খবর পেয়ে দ্রুত এসে দুটি ফ্রিজ ও কয়েকটি গ্যাস সিলিন্ডার কোনোমতে বের করেন।কিন্তু দোকানের ১৭ লক্ষ টাকার মালামাল এবং বিকাশের নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।আমার আর কিছুই রইল না।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মীর আলী হাওলাদার দাবি করেন,তার দোকানে থাকা প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনের সূত্রপাত নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে।ব্যবসায়ী মীর আলী হাওলাদারের অভিযোগ,পাশের কুদ্দুস হাওলাদারের চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।তবে এই অভিযোগ অস্বীকার করে কুদ্দুস হাওলাদারের বড় ছেলে রুবেল বলেন,সকালে আমাদের দোকানে চুলা জ্বালানো হয়নি।আমাদের দোকানেও ২-৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।আমাদের দোকান উত্তর পাশে,যদি এখান থেকে আগুন লাগত তবে পাশের ক্লাব ঘরটিও ক্ষতিগ্রস্ত হতো। ধারণা করা হচ্ছে মাঝখানের দোকান থেকেই আগুনের সূত্রপাত।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।কাঠ,বাশ টিনের ঘর ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com