
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি;
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে হতে ৫০০ পিছ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর জেনারেল হাসপাতালের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।এ সময় সাইফুল ইসলাম ওরফে রনি (৩৮) নামের যুবককে ৫০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা গ্রামের এম এ সালাম মিয়ার ছেলে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।