ফেনী প্রতিনিধিঃ
সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরসাহাভিখারী গ্রামের মোরক ব্যাপারী বাড়ীর সৌদী প্রবাসী মোহাম্মদ সোহেলের একমাত্র কন্যা কারামতিয়া মহিলা মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী সারাবান তাহুরা ছামিমতার (১৩) সন্ধান চায় পরিবার।
জানাযায়, প্রতিদিনের মত গত ৫ এপ্রিল রবিবার সকালে সে মাদ্রাসায় যায়। সেখানে একই এলাকার জয় নামের এক ছেলেকে ছামিমতার সাথে তর্কাতর্কি করতে দেখে। সেখান থেকে উঠিয়ে নিতে চেষ্টা বিভিন্ন কৌশল অবলম্বন করে। এটি দেখার পর মাদ্রাসার এক শিক্ষক ছামিমতার মাতা লুৎফর নাহার পলিকে কল দেয়। কল পাওয়ার সাথে সাথে মাদ্রাসায় গিয়ে দেখে ছামিমতা তখন মাদ্রাসায় নেয়।
এরপর বিভিন্ন আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করে কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে জয়দের পরিবারের সাথে যোগাযোগ করে জানাযায় সে মূলত ছামিমতাকে জোরপূর্বক অপহরণ করে তুলে দিয়ে যায়।
এঘটনায় সোনাগাজী মডেল থানায় জয় সহ তার সহযোগীদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করে ছামিমতার পরিবার।
সারাবান তাহুরা ছামিমতার মাতা লুৎফর নাহার পলি জানান, আমার মেয়ে ছামিমতাকে বখাটে ছেলে জয় অপহরণ করেছে। এতে তার পরিবারও জড়িত। ছামিমতার জন্ম নিবন্ধন অনুয়ায়ী তার বয়স (১১/৫/২০১৩) ১২বছর। তার সন্ধান না পেয়ে আমরা পরিবার সহ আত্মীয়স্বজনরা কঠিন সময় পার করছি। আমরা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট অনুরোধ করবো যাতে দ্রুত সময়ে আমার একামাত্র সন্তানকে আমাদের কাছে ফিরে পেতে পারি সেই সহযোগিতা করতে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে দ্রুত মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্ধারের জন্য কাজ চলছে বলে জানান।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com