মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে এক মুমূর্ষ শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে কোষ্টগার্ড।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন,এক নারী তার অসুস্থ শিশুকে (৬ মাস) নিয়ে উন্নত চিকিৎসার জন্য এম ভি কর্ণফুলি -৩ লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়।এ সময় লঞ্চে উপস্থিত শিশুর দাদা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন।
খবর পেয়ে,কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে দ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং শিশুটিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন।
তিনি আরও বলেন,পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোট যোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল অ্যাম্বুলেন্স যোগে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com