মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২১ এপ্রিল ২০২৬-এ শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে নিরাপত্তা পরিস্থিতি,শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন ওসি মো: আব্দুল হান্নান।
মঙ্গলবার ২১ এপ্রিল সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ বিদ্যালয়, রায় বাহাদুর শ্রীনাথ ইনপ্যিাটউশন,কুচিয়ামোড়া বিক্রমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সিদ্দিক আকবর ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ইসলামপুর কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।
২১ এপ্রিল ২০২৬-এ শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় সিরাজদিখান উপজেলায় ৩১৫৯ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করেন।কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়া সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com