মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
প্রতিপাদ্য হলো-"পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ "এ প্রতিপাদ্য কে সামনে রেখে “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,জামসেদ ফরিদী,সহকারী কমিশনার (ভূমি),সিনথিয়া হোসেন,অফিসার ইনচার্জ (ওসি),মো: আব্দুল হান্নান,শিশু কনসালটেন্ট,চক্ষু কনসালটেন্ট,এমওডিসি,আবাসিক মেডিকেল অফিসার,অন্যান্য চিকিৎসকবৃন্দ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ-সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জামসেদ ফরিদী বলেন,"সুস্বাস্থ্য ও সুস্থ জীবনযাপনের অন্যতম প্রধান ভিত্তি হলো সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ" করে সকল বয়সী মানুষের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করাই পুষ্টি সপ্তাহ প্রতিপালনের অন্যতম উদ্যেশ্য।বিশেষ করে গর্ভবতী মা,দুগ্ধদানকারী মা, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব,যা একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় শাকসবজি,ফলমূল,ডাল, মাছ,ডিম,দুধসহ বিভিন্ন পুষ্টিগুণসম্পন্ন খাবার অন্তর্ভুক্ত করতে হবে। একইসঙ্গে অতিরিক্ত তেল,চিনি ও লবণ গ্রহণ থেকে বিরত থাকতে হবে।নিরাপদ খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলাও সমানভাবে জরুরি।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা জনগণের পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com