মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ১২ ঘন্টা পুলিশের সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জন কে গ্রেফতার করেছে।আইনী প্রক্রিয়া শেষে সকল আসামীকে বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতের প্রেরণ করেন।
পুলিশ সুপার মোঃমেনহাজুল আলম,পিপিএম,এর কঠোর দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে ২৪ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে ১২ ঘন্টার সারাশি অভিযান চালিয়ে করে ওয়ারেন্টভূক্ত ও বিভিন্ন মামলায় জড়িত ১১ জন আসামী গ্রেফতার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল হান্নান জানান,থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,পিপিএম, মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করি।বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com