আলমগীরর কবির#পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা'র সভাপতিত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি ও চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো.হাবিবুর রহমান।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন এবং উপজেলা নির্বার্হী অফিসার তা বাস্তবায়নে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন নজিপুর প্রেসক্লাবের সভাপতি মো.ফরহাদ হোসেন,সহ:সভাপতি টিপু সুলতান,সদস্য মামুনুর রশীদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী,পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন,নজিপুর পৌর জামায়াতের আমির মোফাচ্ছেল হক,উপজেলা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য যে, রিফাত আরা গত ১৯ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com