আলমগীর কবির#পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (বালক ও বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর পাবলিক মাঠে প্রাথমিক বিদ্যালয় (বালক ও বালিকা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক গ্রুপে টাইবিকারে নজিপুর স: প্রা: বিদ্যালয় কে ৪ গোলে পরাজিত করে ২ গোলে আমন্ত স: প্রা: বিদ্যালয় বিজয়ী হয় এবং টাইবিকারে বালিকা গ্রুপে নাদৌড় বেংডোম স: প্রা: বিদ্যালয় কে ৩ গোলে পরাজিত করে ২ গোলে অট্রমাত্রাই স: প্রা: বিদ্যালয় বিজয়ের গৌরব অর্জন করেন।
বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার রিফাত আরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ আক্তার ও মো.আব্দুর রহমান,শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন,টি স্যার রানা,উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.আব্দুল মালেক প্রমুখ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com