মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
"মাদক কে না বলি শান্তি সুখের সমাজ গড়ি" এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী পুলিশ ও সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ মে বিকালে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশ একাদশ ও সিরাজদিখান সাংবাদিক একাদশের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এ খেলায় সাংবাদিক একাদশকে পরাজিত করে জয়লাভ করে সিরাজদিখান থানা পুলিশ একাদশ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন (সিরাজদেখান সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার পারভেজ।
পুরস্কার বিতরণ কালে তিনি বলেন,পুলিশ ও সাংবাদিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ।এ ধরনের ক্রীড়ার আয়োজন দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সুমন চন্দ্র ক্ষত্রিয়,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হান্নান,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:হাবিবুর রহমান এবং সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল।শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com