মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
"মাদক কে না বলি শান্তি সুখের সমাজ গড়ি" এ শ্লোগানে যুবসমাজ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং খেলাধূলায় মনোযোগী করতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী পুলিশ ও সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ মে সকাল ৯ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশ একাদশ ও সিরাজদিখান সাংবাদিক একাদশের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এ খেলায় সিরাজদিখান থানা পুলিশ একাদশকে পরাজিত করে সাংবাদিক একাদশ জয়লাভ করে।
সহকারী পুলিশ সুপার (সিরাজদেখান সার্কেল) আনোয়ার পারভেজ বলেন,পুলিশ ও সাংবাদিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ।এ ধরনের ক্রীড়ার আয়োজন দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। যুবসমাজ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং খেলাধূলায় মনোযোগী করতে আমাদের এ প্রীতি ক্রিকেট ম্যাচ।মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:হাবিবুর রহমান এবং সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজূ নজরুল ইসলাম বাবুল,ইমতিয়াজ উদ্দিন বাবুল।শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com