মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম চিফ আনিসুর রহমান রুবেলের আয়োজনে নাগরিক সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মো:খায়রুল আলম রফিকের জন্মদিন উদযাপন করা হয়েছে।
রবিবার ১০ মে বিকাল ৫ টায় সিরাজদিখান প্রেসক্লাবের হলরুমে দৈনিক প্রতিদিনের কাগজ এর সিরাজদিখান প্রতিনিধি আকাশ মন্ডলের সার্বিক সহযোগিতায় কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সিরাজদিখান প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন মাসুদ,মানবজমিনের সিরাজদিখান প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন,সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী সদস্য আরিফ হোসেন হারিছ,সাংবাদিক হাবিবুর রহমান হাবিব,রিয়াজ মাহমুদ মান্নান,গোলাম মোস্তফা,নাদিম হায়দার,আশিকুর রহমান আশিক,রুবেল বেপারী,মিজানুর রহমান মিজান প্রমূখ।
এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com