মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা রাজা মিয়া(৩৫) বিরুদ্ধে।এ ঘটনায় ঘটনাস্থলে থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ ।
শনিবার ১৬ মে বিকাল ৩ টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়।বিকাল ৪ টায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।এ সময় ঘটনার জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ ।
নিহত কিশোরী ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।পরিবার সূত্রে জানা যায়,রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের পুত্র । প্রায় ৬ বছর ধরে রাজা মিয়া নিহত কিশোরীদের পরিবারের সঙ্গে বসবাস করতেন।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো:শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়র্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান,‘নিহত কিশোরীকে ধর্ষনের পর হত্যার আলামত পাওয়া গেছে ।
ঘটনার পর এলাকায় জনতার উত্তেজনা শুরু করে।পুলিশ দ্রæতার সাথে সৎ মামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় ।
এ ঘটনায় পরিবারের সদস্যদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রæত রাজা মিয়ার শাস্তি চান ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল হান্নান জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।এ ঘটনায় সৎ মামা আটক আছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com