মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তুষপাড়া গ্রামের ইউএনও পার্কে এ মেলার উদ্বোধন করা হয়।ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উদ্যোগে মেলার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো:আবু সাঈদ শুভ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা,ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম,অনলাইনে নামজারি (মিউটেশন), খতিয়ান সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে সাধারণ মানুষকে সরাসরি তথ্য ও সেবা দেওয়া হচ্ছে।পাশাপাশি ভূমি সেবাকে সহজ,স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।মেলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।মেলা ঘিরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য,ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন চলবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com