মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক স্বেচ্ছাসেবক দলের ও বিএনপি নেতা অ্যাডভোকেট ফারুক হোসেন, স্থানীয় মেম্বার ও তার সঙ্গে থাকা প্রায় ১৫-২০ জন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে নাসির উদ্দীন দেওয়ানের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন নাসির উদ্দীন দেওয়ান, মুকুল হাসান ও মেহেদি হাসান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত ফারুক হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com