মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু আছিয়া ও মীরপুরে রামিসাকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ধর্ষক খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মে বিকাল ৪ টার দিকে উপজেলা মোড় (বাসস্ট্যান্ড) বাংলাদেশ জামায়াতে ইসলামী,মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগন আছিয়া ও রামিসা সহ সারা দেশে ধর্ষণ, হত্যার বিচার দ্রুত করার জোর দাবী জানান।
এ-সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী,মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো:মজিবর রহমান, উপজেলা আমির কবির হোসেন,উপজেলা সেক্রেটারি মো: ওয়াসিম মিয়া,মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো: মজিবর রহমান সহ জেলা কর্মপরিষদ সদস্য মহাসিন মুন্সী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com