মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
ধর্ষকদের বিরুদ্ধে সংসদে আরও কঠোর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন,ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের শুধু শাস্তি দিলেই হবে না, তাদের ও তার পরিবারকেও সামাজিকভাবে বয়কট করা উচিত।
শুক্রবার (২২ মে) বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদীতে নিহত শিশু রামিসার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মীর সরফত আলী সপু বলেন,একটি নাবালক শিশুকে যেভাবে নরপশু বর্বর নির্যাতন করে হত্যা করেছে,তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।আমরা চাই,দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
তিনি আরও বলেন,এ ধরনের অপরাধ রোধে সংসদে কঠোর আইন প্রণয়ন জরুরি।পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এসব অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নিহত রামিসার পিতা হান্নান মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম ঢালী,বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,মহিলা দল সেলিনা আক্তার বিনা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সম্পাদক সাধারণ সম্পাদক জসিম মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ,
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com