স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া থেকে ইছাপুরা পর্যন্ত ২৩০০ মিটার চলমান পিচ ঢালাই সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,সদ্য ঢালাই করা রাস্তার দুই পাশের পাথর (খোয়া) আলগা হয়ে রয়েছে।এছাড়া রাস্তার পিচ এতটাই দুর্বল যে,সামান্য টান দিলেই তা উঠে যাচ্ছে।স্থানীয়দের অভিযোগ,নিম্নমানের উপকরণ ব্যবহার ও যথাযথ নিয়ম না মেনেই কাজ করায় রাস্তার এমন বেহাল অবস্থা তৈরি হয়েছে।
এলাকাবাসী জানান,রাস্তার নিচের বেস বা সাব-বেস সঠিকভাবে কম্প্যাক্ট করা হয়নি।ফলে উপরিভাগ শক্তভাবে বসেনি।একইসাথে পিচ ঢালাইয়ের পর পর্যাপ্ত রোলার কম্প্যাকশন না হওয়ায় রাস্তার স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।এলাকাবাসী দ্রুত রাস্তার মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তাদের আশঙ্কা,নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরতে পারে।
বিশেষজ্ঞদের মতে,ভালো মানের বিটুমিন বা পিচ ব্যবহার না করলে রাস্তার স্থায়িত্ব থাকে না।নিম্নমানের পিচ ব্যবহারের ফলে সামান্য ঘর্ষণেই পিচ উঠে যাচ্ছে।এছাড়া খোয়া ও পিচের সঠিক অনুপাত বজায় না রাখলে রাস্তার সাথে বন্ধন দুর্বল হয়ে পড়ে,যার প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান।
ঢালাইয়ের সময় তাপমাত্রা সঠিক না থাকলে কিংবা বৃষ্টির পানি প্রবেশ করলে পিচের বন্ধন নষ্ট হয়ে যায়।রাস্তার কনডাক্টর মেসার্স এম সরকার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মহসিন হাসান রোহান বলেন,কাজ শেষ হওয়ার পর প্রায় ২৮ দিন পর্যন্ত রাস্তা কিছুটা দুর্বল থাকে।পরে এটি শক্ত হয়ে যাবে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী আছিফ উল্লাহ বলেন,“মুন্সীগঞ্জ থেকে জেলা প্রকৌশী এসেছিল তারা দেখেছে কিছু অনিয়ম পেয়েছিল সেগুলো সমাধান করতে বলেছেন এবং ল্যাব টেস্টের জন্য স্যাম্পল নিয়ে গেছে ঈদের পর রিপোর্ট আসবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com