স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ আসন্ন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলার সাবেক সভানেত্রী আছমা আক্তার সবার কাছে দোয়া চেয়েছেন।আছমা আক্তার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বর্তমানে তিনি উপজেলা দানিয়পাড়ার বাসিন্দা।তিনি শ্রমিক অধিকার সম্পর্কে সমাজিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সময়ে সমাজের বেকারদের জন্য কর্মসংস্থান যেমন-ইজিবাইক বিতরণ কর্মসূচি থেকে শুরু করে পিছিয়ে থাকা নারীদের জন্য ঘরোয়া কর্মসংস্থান যেমন-সেলাই মেশিন প্রদান কর্মসূচি,বিভিন্ন চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনকরণে অনন্য ভূমিকা পালন করেন। আসছে উপজেলা নির্বাচনে তিনি সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com