স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ডসমূহ অভিযান চালিয়ে অপসারণ করা হয়েছে।
এ অভিযানে সিটি স্কয়ার হোমটাউন,স্বপ্নছায়া,কিং ইকো রিসোর্ট নামীয় তিনটি অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের মোট ১২ টি সাইনবোর্ড অপসারণ করা হয়।
বুধবার ১৭ জুন সকাল ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার ইসলামপুর থেকে সৈয়দপুর,নয়ানগর ও শিকারপুর এলাকায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ এর নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন ও অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন এর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন,মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা মোতাবেক অনুমোদনহীন বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ডসমূহ অভিযান চালিয়ে অপসারণ করা হয়েছে।এ অভিযানে সিটি স্কয়ার হোমটাউন,স্বপ্নছায়া, কিং ইকো রিসোর্ট নামীয় তিনটি অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের মোট ১২ টি সাইনবোর্ড অপসারণ করা হয়।জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় অনুমোদনহীন আবাসন প্রকল্পসমূহের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com