স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১১ জুন ২০২৬ সকাল প্রায় ১১টার দিকে টংঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং এলাকায় স্থানীয় একটি ক্লাব মসজিদের ইমাম হাফেজ মো: লোকমান হোসেন (২৬) খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার এক ছাত্রকে কৌশলে সোনারং এলাকার একটি নির্জন অনাবাদি জমিতে নিয়ে যায়। সেখানে সে ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে।এতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছাত্রের গলায় আঘাত করে হত্যার চেষ্টা চালায়।
এ সময় ভুক্তভোগী ছাত্রের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত লোকমান হোসেন পালিয়ে যায়।পরে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একই দিন রাত ১০টা ১০ মিনিটে টংঙ্গীবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ ব্যাপক অভিযান শুরু করে।মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং টংঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত টিম তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতা চালায়।
অবশেষে সোমবার (২২ জুন) র্যাবের সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অভিযুক্ত মো. লোকমান হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় টংঙ্গীবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত লোকমান হোসেন ভোলা জেলার চরফ্যাশন থানার চর শশীভূষণ এলাকার আনোয়ার শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com