স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার ৩ জুলাই রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বালুচর ইউনিয়নের বালুরচর চৌরাস্তা এলাকায় ওয়ালটন শোরুমের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল হোসেনের পিতা আবুল কালাম মাঝী ও মাতা জাহানারা বেগম। তার স্থায়ী ঠিকানা ভোলা জেলার চরফ্যাশন থানার জাহানপুর ইউনিয়নের শশীভূষণ এলাকায়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল এলাকার আলী মার্কেট সংলগ্ন ডাবেগো বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে উদ্ধার করা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com