স্টাফ রিপোর্টারঃ:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য "দেশ গড়তে জুলাই গণজাগরণ" কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা মামনি প্লাজার দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান থানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী আলীনেওয়াজ।
সভায় জানানো হয়,আগামী ১৪ জুলাই ২০২৬(মঙ্গলবার) বিকেল ৬টায় সিরাজদিখান থানার নিমতলার সিকদার মার্কেট এলাকায় অনুষ্ঠিতব্য "দেশ গড়তে জুলাই গণজাগরণ" কর্মসূচিতে জুলাই আন্দোলনের অন্যতম নেতৃবৃন্দ নাহিদ ইসলাম,আখতার হোসেন,হাসনাত আব্দুল্লাহ,সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বক্তারা বলেন,গণঅভ্যুত্থানের চেতনা ও গণমানুষের রায় বাস্তবায়ন,ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশের উন্নয়ন,গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করতে সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টি,যুগ্ম আহবায়ক সিরাজদিখান উপজেলা এনসিপি মোঃ ইমরান হোসেনস্থানীয় নেতাকর্মীরা ছাড়াও জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি,জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com