স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে আবাদযোগ্য জমি থেকে মাটি উত্তোলন ও ফসলি জমিতে বালু ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাহেরঘাটা এলাকার ল্যাংড়া মার্কেট সংলগ্ন আবাদযোগ্য জমিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।
অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি উত্তোলন ও ফসলি জমিতে বালু ভরাটের প্রমাণ পাওয়া গেলেও অভিযুক্ত ব্যক্তিদের কাউকে উপস্থিত পাওয়া যায়নি। এ সময় মাটি উত্তোলন ও বালু ভরাটে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়, যাতে পরবর্তীতে একই ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জনস্বার্থে অবৈধ মাটি উত্তোলন ও ফসলি জমি ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com