স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষকদের আধুনিক ও সহজ কৃষিসেবা নিশ্চিত করতে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং উপকারভোগী কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, সিরাজদিখানের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।তিনি বলেন,"কৃষক কার্ড থাকলে কৃষকরা সরকারি কৃষিসেবা দ্রুত ও সহজে হাতে হাতে পাবেন।কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা,প্রণোদনা ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মুন্সীগঞ্জের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:জুবায়ের হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম কৃষক কার্ডের প্রয়োজনীয়তা,নিবন্ধন প্রক্রিয়া এবং এর মাধ্যমে কৃষকদের প্রাপ্ত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় কৃষক কার্ডের ৪০০ জন উপকারভোগী কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।উপস্থিত কৃষকরা কৃষক কার্ড কার্যক্রমকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সহ-সভাপতি মো:মোতাহার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান,বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ কৃষি বিভাগের কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com