স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।বুধবার (২২ জুলাই) তিনি খালের বর্তমান অবস্থা,পানি প্রবাহ,নাব্যতা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা,সম্ভাব্য বন্যা ঝুঁকি মোকাবিলা এবং প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।তিনি স্থানীয় জনগণের স্বার্থে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে এবং প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহমুদুর রহমান খোন্দকার,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া,জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আখলাক উল জামিল,গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমানসহ পানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেলা প্রশাসন জানায়,বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন খাল,নদী ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। জনদুর্ভোগ কমানো এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com