মোঃ সুমন হোসেন, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ জুলাই) বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ কৃষি ব্যাংক,মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের সভাকক্ষে এই সংবর্ধনা আয়োজন করা হয়।তাঁর পরবর্তী কর্মস্থল হবে বাংলাদেশ কৃষি ব্যাংক গবেষণা ও পরিসংখ্যান বিভাগ,প্রধান কার্যালয়,ঢাকা।তিনি সহকারী মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,বাংলাদেশ কৃষি ব্যাংক, মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান (এজিএম),বাংলাদেশ কৃষি ব্যাংক সিরাজদিখান শাখার ব্যবস্থাপক মুহাম্মদ মিজানুর রহমান,বাংলাদেশ কৃষি ব্যাংক, শ্রীনগর শাখার ব্যবস্থাপক আসফাকুর রহমান,বাংলাদেশ কৃষি ব্যাংক,বেতকা শাখার ব্যবস্থাপক মোঃ জাফরুল হাসান, বাংলাদেশ কৃষি ব্যাংক,লৌহজং শাখার ব্যবস্থাপক রূপম কুমার সরকার।সভাপতি বিদায়ী কর্মকর্তার প্রশংসা করে বলেন আজ আমরা আমাদের প্রিয় সহকর্মী মোঃ জাহিদুল ইসলামের বিদায়ী অনুষ্ঠানে সমবেত হয়েছি।তার কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলী আমাদের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।আমরা তার কাছে কৃতজ্ঞ,কারণ তিনি আমাদের দলের মধ্যমণি হয়ে কাজ করেছেন এবং আমাদের সবার মাঝে অনুপ্রেরণা ছড়িয়েছেন। আমরা আশাবাদী যে নতুন কর্মস্থলে তিনি তার মেধা ও অভিজ্ঞতা দিয়ে ব্যাংকের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।বিদায়ী কর্মকর্তা বলেন,“সম্মানিত সহকর্মীবৃন্দ,আমি এই মুহূর্তে আবেগে আপ্লুত।এতোদিনের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আমি বিদায় নিচ্ছি,যা আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।এই সময়ে আমি প্রায়ই ভেবেছি,সহকর্মীদের মধ্যে বন্ধুত্ব ও সহমর্মিতাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।এই ব্যাংকে কাজ করা আমার কাছে শুধু একটি কাজ নয়,বরং একটি পরিবারে থাকার মতো ছিল।আমি আশা রাখি যে আমার নতুন কর্মস্থলেও আপনাদের মতো বন্ধু ও সহকর্মী পাবো। আপনাদের সকলের প্রতি আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায়ী কর্মকর্তাকে সম্মানিত করা হয়।তাঁর কর্মজীবনের স্মৃতি ও অবদানের উপর সহকর্মীরা উষ্ণ অভিব্যক্তি ব্যক্ত করেন।অনুষ্ঠানটি মিষ্টি মুখ এবং নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানানোর মাধ্যমে শেষ হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, মু.সানজার রাজী সৌরভ,মোঃ জালাল উদ্দিন,মোঃ আরিফুর রহমান,মোঃ সাদরুল ভুইয়া,বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।উধ্বর্তন কর্মকর্তা মোঃ আবুল হোসেন,কর্মকর্তা খোকন পোদ্দারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com